স্টাফ রিপোর্টারঃ-
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ আগষ্ট জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জমিয়ত নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে জমিয়ত এবং সাধারণ ছাত্রজনতাকে নিয়ে জগন্নাথপুরের ৮৯টি সেন্টারের সেন্টার কমিটি গঠনের কাজ দ্রুতগতিতে শেষ করার সিদ্ধান্ত নেন।
জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি হাফিজ ওযায়রুল হক মমনুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এরশাদ খান আল হাবীবের পরিচালনায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান,
হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাজ্বী আনোয়ার মিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা আলীনূর, প্রচার সম্পাদক মোঃ লিটন মিয়া, দফতর সম্পাদক সফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সুজাদ আলী, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ একরামুল ইসলাম,
কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ জিয়াউদ্দীন, মোঃ রুমেল আহমেদ, যুব জমিয়ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্য হাফিজ ওযায়রুল হক মমনু বলেন, জমিয়তের প্রার্থী তালহা আলম একজন সৎ ও যোগ্য ব্যক্তি। বর্তমানে তিনি জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন।
সব বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী ৬ মাসে জমিয়তকে এগিয়ে নিয়ে যাওয়ার সহজ রাস্তা হলো সৈয়দ তালহা আলমকে বিজয়ী করা। তিনি সৈয়দ তালহা আলমকে বিজয়ী করতে জগন্নাথপুর উপজেলা জমিয়তের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি