স্টাফ রিপোর্টারঃ-
লোককবি রাধারমণ দত্তের সৃষ্টি কর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র এর গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটি অনুমোদনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনওর কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও প্রযুক্তি) তাপস শীল।
এসময় গীতিকবি সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর সরকারী কলেজের প্রভাষক নিয়াজ আহমেদ ভূইয়া, জগন্নাথপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বতীশ গোস্মামী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, ইকড়ছই সিনিয়র মাদরাসার শিক্ষক সানুর আলী,
সাংবাদিক হুমায়ুন কবির, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি আছকির আলী, সাধারন সম্পাদক রমজান আলী, সাংস্কৃতিক কর্মী বাবুল শাহ, আনোয়ার হোসেন, ছানাফর আলী, আবু মিয়া, ছুরত মিয়া, লায়েক আলী, চেরাগ আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহকে সভাপতি ও গীতিকবি সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চাকেন্দ্র এর কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ করা হয়।
পরিশেষে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল এর আগমন উপলক্ষ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক সম্পাদক, কবি ও রাধারমণ গবেষক শিক্ষক মোঃ মোশাররফ হোসেন মুছা। ####
জ.টুডে/ এইচ কে/ ২০ আগষ্ট ২০২৫ইং