জমিয়ত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীর দেশে আগমন উপলক্ষে শোডাউন
- Update Time : ১০:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 45
সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরীর দেশে আগমন উপলক্ষে পথসভা ও শোডাউন অনুষ্ঠিত হবে।
আগামী শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভার মাধ্যমে শোডাউন শুরু হবে। প্রিয় এ নেতাকে বরণ করতে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের তৃণমুল নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনির আগমনকে ঘীরে জমিয়তের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
শোডাউনটি পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার থেকে শুরু হয়ে জগন্নাথপুর, কলকলিয়া, ভমভমি, ছয়হারা, আক্তাপাড়া বাজার হয়ে ডাবর পয়েন্ট দিয়ে পাগলা বাজার অতিক্রম হয়ে বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে।
পরে শান্তিগঞ্জ থেকে শোডাউন করে দিরাই, নোয়াখালী, গনিগঞ্জ হয়ে পাথারিয়া বাজারে সর্বশেষ পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা ও শোডাউনটি সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানানো হচ্ছে। প্রেস বিজ্ঞাপ্তি










