১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মহিলাদলের কর্মী সভায় কয়ছর এম আহমদ

  • Update Time : ০৭:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 97

স্টাফ রিপোর্টারঃ-

জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা’র কর্মীসভা, নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী সম্পন্ন হয়েছে।

রবিবার দুপুরে হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির জাতীয়  নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৫০ লক্ষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

সে ফ্যামেলী কার্ড মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে। তিনি বলেন প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে।

সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেওয়া হয়।

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

মহিলাদল নেত্রী মৌসুমী খানম রুমির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া,

মহিলাদল নেত্রী মোছাঃ সম্পা বেগম প্রমুখ। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেয়া হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহিলাদল নেত্রী মোছাঃ পপি বেগম।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মহিলাদলের কর্মী সভায় কয়ছর এম আহমদ

Update Time : ০৭:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫