স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগষ্ট) বিকেল ৫ টায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ফজলুল হক কবিরীর বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম খান এবং সদস্য বাবুল খান মুন্নার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, মোঃ আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য হাজী ফজলুল হক কবিরী।
উপজেলা বিএনপি নেতা মোঃ ছমির উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ,
আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ কবিরী, সাইফুল ইসলাম খান আলমগীর, ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ,
ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবদলের সদস্য আব্দুল হক কামালী, সাবেক ইউপি সদস্য আব্দুশ শহীদ, ইউপি সদস্য সৈয়দ এনাম আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা ইরান খান, আজাদ মিয়া, কমলা মিয়া, শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য টিপু আহমদ,
যুবদল নেতা ছুরুক আহমদ, জামাল হোসাইন, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল হোসাইন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ, ইউনিয়ন যুবদল নেতা মাজিদুল ইসলাম, ডাঃ আখতার হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক রুমেন আহমদ,
৩নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ছোটন আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শাকিল আহমদ, ছাত্রদল নেতা সাহেন আহমদ, আমিরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি সুমন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী রেজন আহমদ।