৫ দফা বাস্তবায়নের দাবীতে জগন্নাথপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ-

৫ দফা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যােগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মনঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম,

সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সাধারন সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, সহ সভাপতি মুফতি আকমল হোসাইন, সহ সভাপতি মাওলানা সানাওর আলী, জগন্নাথপুর পৌর শাখার আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু,

উপজেলা সহ সাধারন সম্পাদক মাওলানা তারেক আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বী মারুফ, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি শায়েখ হাফিজ মামুন, উপজেলা প্রশিক্ষন সম্পাদক মাওলানা ফজলুর রহমান,

আশারকান্দি ইউনিয়ন সাধারন সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা শামীম আহমদ। শুরুতে পবিত্র কোরআন থোকে তেলাওয়াত করেন নুরুল ইসলাম। পরে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *