স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর – বেগমপুর রাস্তা কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত যুব মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার উদ্যোগে জগন্নাথপুর -বেগমপুর সড়কের বড়ফেছি বাজার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।
শত শত এলাকাবাসীর উপস্থিতিতে বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
খেলাফত যুব মজলিস সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী মারুফ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা নির্বাহী সদস্য ও জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মুফতী আকমল হোসাইন,
পাইলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নুরুজ্জামান, কাতিয়া মাদ্রাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুস সোবহান, শাইখুল হাদীস মঈনুল ইসলাম, শিক্ষা সচিব মুফতী ইমরান আহমদ, সিনিয়র মুহাদ্দিস আব্দুল লতিফ, মুফতী আব্দুর রহমান, আশারকান্দি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: মুকিম খান, প্রবীন মুরুব্বী হাসন আলী, হাফিজ আব্দুল আলীম,
৮নং ওয়ার্ড সভাপতি বজলুল হক্ব, সেক্রেটারি হাফিজ শাকির আহমদ, ৯ নং ওয়ার্ড সহসভাপতি মো: ছানু মিয়া, আজি মিয়া, সেক্রেটারি মো: ফুজায়েল হামিদী, মো: রফু মোল্লা,ছানু মিয়া-২, নিজাম উদ্দীন, শফিকুল ইসলাম, শেফুল মিয়া,
গুলজার হোসেন, রশিদ মিয়া, রুমেল আহমদ জহিরুল ইসলাম, জাবের আহমদ,রাইয়ান আহমদ,আকীকুর রহমান,পারভেজ মিয়া,সুলােমান আহমদ, আতাউর রহমান, সুন্দর মিয়া,তানভীর মিয়া, নিবুল মিয়া, জাহিদ হাসান, জাহিদ হাসান, মাহিদুল মিয়া সহ শত শত এলাকাবাসী।