শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ( ৫ অক্টোবর) বাদ মাগরিব সৈয়দপুর বাজারস্থ জমিয়ত কার্যালয়ে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ।
ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু ও সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ আহমদ সরদারের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের প্রবীণনেতা মাওলানা হাফিজ সৈয়দ মঈনুল ইসলাম, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান,
উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাফিজ আলী আহমদ, সহ সভাপতি মুফতি সৈয়দ শামিম আহমদ, সহ সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা নঈম আহমদ, সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, সহ সভাপতি হাফিজ নব্বির আহমদ,
সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আলী আহমদ, মাওলানা শামসুল ইসলাম, যুব জমিয়ত নেতা মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ, ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ আসজদ আহমদ,
সেক্রেটারি হাফিজ সাকিব আহমদ, সাংগঠনিক সম্পাদক রিজান আহমদ সহ শতাধিক নেতাকর্মী অংশনেন। যোগদান অনুষ্ঠানে আঁকাবির ও আসলাফের আমানত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ফরম কেটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শেখ জাকারিয়া।
এছাড়াও আরও ৮ জন জমিয়তে যোগদান করেছেন। জমিয়তের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আদর্শিক পথচলার সাথে একমত পোষণকরী সবাইকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়ত ও আজকের অতিথিবৃন্দ স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করেছেন।
নেতৃবৃন্দ সকলকে ইখলাস, ও ইস্তেকামতের সাথে আজীবন সংগঠনে কাজ করার প্রতি দৃষ্টিপাত করেন। আমরা আশাবাদী নতুন যোগদানকারীদের মাধ্যমে অত্র জনপদে জমিয়তের কার্যক্রম আরও শক্তিশালী হবে। প্রেস বিজ্ঞপ্তি