০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়ন জমা দিলেন সৈয়দ তালহা আলম

  • Update Time : ০৯:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 16

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী তরুণ রাজনীতিবিদ সৈয়দ তালহা আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার বিকেলে জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন সৈয়দ তালহা আলমের পিতা সৈয়দ দিদার আলম, ছোট ভাই এডভোকেট সৈয়দ জিগর সাদ আলম, হাফেজ সৈয়দ ওযায়রুল হক, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কান্তি দাস, কবীন্দ্র দাস, রাহমিনা বেগম।

মনোনয়ন দাখিল শেষে  সৈয়দ তালহা আলম বলেন, “আমরা ইচ্ছাকৃতভাবেই আজকের এই মুহূর্তে আমাদের এলাকার প্রকৃত বৈচিত্র্যকে তুলে ধরতে চেয়েছি। পরিবার, আলেম সমাজ, সংখ্যালঘু সম্প্রদায়,

মুক্তিযোদ্ধা পরিবার ও নারী—এই সমন্বয়ই বাংলাদেশের প্রকৃত শক্তি। আমি বিশ্বাস করি, ঐক্য ও অন্তর্ভুক্তির মাধ্যমেই একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব।”

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়ন জমা দিলেন সৈয়দ তালহা আলম

Update Time : ০৯:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫