০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-৩ আসনে সাবেক এমপি এড. শাহীনুর পাশা চৌধুরীর মনোনয়নপত্র দাখিল
- Update Time : ১১:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 38
স্টাফ রিপোর্টারঃ-
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ)আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক এমপি এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্ল্যাহ নিকট মনোনয়পত্র দাখিল করেন।
এসময় সুনামগঞ্জ জেলার সাবেক উপদেষ্টা হাফিজ মাওলানা সৈয়দ নুর উদ্দীন আহমদ শাহজাহান, মাওলানা সৈয়দ আমীরুল ইসলাম, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সালেহ আহমদ,সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম উপস্থিত ছিলেন।













