০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচনে মুকতাবিস উন-নূর সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

  • Update Time : ১২:৫৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 21

ডেস্ক রিপোর্টঃ সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন-নূর সভাপতি এবং দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সিলেট মহানগরীর সুবিদবাজারে প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ, শহীদুল ইসলাম শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হয়েছে সিনিয়র সহ-সভাপতি দৈনিক সিলেট বাণীর এম এ হান্নান, সহ-সভাপতি ফয়সল আলম, সহ-সাধারণ সম্পাদক দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমেদ ও কোষাধ্যক্ষ দৈনিক ইনকিলাবের ফয়ছল আমীন।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডেইলি স্টারের শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক—আমজাদ হোসেন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আওয়াল চৌধুরী সিপার।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সিলেট প্রেসক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Please Share This Post in Your Social Media

সিলেট প্রেসক্লাবের উৎসবমুখর নির্বাচনে মুকতাবিস উন-নূর সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

Update Time : ১২:৫৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬