স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের সমর্থনে তার পক্ষে কাজ করতে আগামী বুধবার (৭ই জানুয়ারী) বাংলাদেশে আসছেন জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা ইতালি প্রবাসী সাবেক ছাত্রনেতা শেখ শামছুল ইসলাম।
শেখ শামছুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থী হচ্ছেন সৈয়দ তালহা আলম। সৈয়দ তালহা আলম উচ্চশিক্ষায় শিক্ষিত, বয়সে তরুণ, নির্বাচনি এলাকার উন্নয়নে বদ্ধপরিকর ও কর্মীবান্ধব ব্যক্তি।
সৈয়দ তালহা আলমের দল পরিবর্তনের বিষয়ে শেখ শামছুল ইসলাম জানান, তৃণমূল ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শক্রমে সৈয়দ তালহা আলম দল পরিবর্তন করেছেন। যার ভাল দিক ভোটের সময় ঘনিয়ে আসলে দেখতে পারবেন।
এক সময়ের ঘনিষ্ঠজন মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সাথে দূরত্ব প্রশ্নের জবাবে শেখ শামছুল ইসলাম জানান, পাশা ভাইয়ের সাথে আমার দাদা নাতির সম্পর্ক। এখানে কোন দূরত্ব নেই বলে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন”দলমত ভিন্নমত, এলাকার উন্নয়নে একমত” এই নীতিতে সৈয়দ তালহা আলমকে সমর্থন দেওয়া সকলের নৈতিক দায়িত্ব মনে করি।