০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক হোটেল থেকে প্রেমিক যুগল আটক
- Update Time : ০৭:৫৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 41
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অ’ভি’যা’ন পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানার এএসআই (নিরস্ত্র) বিদ্যুৎ চন্দ্র তালুকদার রাত সোয়া ১১ টায় কদমতলী এলাকায় হোটেল হক এ ঝটিকা অ’ভি’যান চালান।
দীর্ঘ দিন ধরে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় আপ’ত্তি’কর অবস্থায় প্রেমিক যুগলকে আ’ট’ক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ সুজন আহমদ (২২) ইপা আক্তার (১৯)
সোমবার (২৩ মার্চ) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।










