যুবদল নেতা এম ফখরুল ইসলাম ফয়েজ ফ্রান্স পৌঁছেছেন
- Update Time : ০৬:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 32
স্টাফ রিপোর্টঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সহ-সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ প্রিয় মাতৃভূমির নিজ এলাকায় দীর্ঘ দু’মাস অবস্হান শেষে শুক্রবার (২৭ মার্চ)পুনরায় ফ্রান্স পৌছেছেন।
এম ফখরুল ইসলাম ফয়েজ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর সমর্থনে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে ফ্রান্স থেকে দেশে ফিরেন।
তিনি দেশে অবস্থানকালীন সময়ে জাতীয় নির্বাচন ছাড়াও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচীতে অংশ গ্রহনের পাশাপাশি আর্ত মানবতার সেবায় সমাজের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারে কল্যাণে নানান কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
হাজী নেছাওর আলী আফতেরা বিবি মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম ফখরুল ইসলাম ফয়েজ ফ্রান্স গমনে আকষ্মিক বিদায়ে সময় স্বল্পতার কারনে অনেকের সাথে সাক্ষাৎ করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।
তিনি তার সংক্ষিপ্ত সফরে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্বজন,বন্ধু মহল ও নিজ এলাকা সহ পুরো উপজেলার সর্বস্তরের জনসাধারণের অফুরন্ত স্নেহ ভালোবাসায় অভিভূত হয়েছেন।
কর্মব্যস্ত জীবনে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সর্বমহলের দোয়া প্রত্যাশা করেন এম ফখরুল ইসলাম ফয়েজ।
জটুডে /এহাই












