জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৩
- Update Time : ০৭:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 4
স্টাফ রিপোর্টঃ-সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য মামলা ও জমি দখল, মারামারি মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০২ মে) রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানার সাব ইন্সপেক্টর মোঃ আল আমিন,সাব ইন্সপেক্টর অপূর্ব কুমার সাহা,সাব ইন্সপেক্টর উমর ফারুক,সহকারী সাব ইন্সপেক্টর এখলাছুর রহমান,সহকারী সাব ইন্সপেক্টর মাহাববুর রহমান চৌধুরী, সহকারী সাব ইন্সপেক্টর রাহাত খান সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাইলগাঁও ইউনিয়নের উমরপুর গুচ্ছগ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে মোঃ রিবলু মিয়া (৪৫) মৃত ইস্কন উল্লার ছেলে মোঃ এনাম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
এ দিকে পাটলী ইউনিয়নের মইজপুর গ্রাম থেকে জমি দখল,মারামারি মামলায় মইজপুর গ্রামের হাজী মোঃ.চেরাগ আলীর ছেলে মোঃ শফিক মিয়াকে (২৫) গ্রেপ্ততার করা হয়।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃশফিকুল ইসলাম জানান,থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য মামলা ও জমি দখল, মারামারি মামলায় তিন জন আসামীকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতদের রবিবার( ৩ মে,)সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
জটুডে/এহাই









