জগন্নাথপুরে গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’ এর উদ্বোধন
- Update Time : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 3
স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’ এর জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় জগন্নাথপুর বাজারের প্রাণকেন্দ্র সিটি ব্যাংকের বিপরীতে হোসেন মার্কেটের দ্বিতীয় তলায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
মেহেদী হাসান ফাহিম, শাহিন আহমদ ও আলীনুর হোসেনের অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুরের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল বলেন, “বর্তমান যুগে ইংরেজির দক্ষতা ও ফ্রিল্যান্সিংয়ের গুরুত্ব অপরিসীম। তরুণদের এই উদ্যোগ জগন্নাথপুরের বেকারত্ব দূরীকরণে এবং দক্ষ জনশক্তি গড়তে বড় ভূমিকা রাখবে।”
ইকড়ছই মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হুসাইন জামি তার বক্তব্যে বলেন, “সঠিক শিক্ষা ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট সেই পথটিই সুগম করবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালিক আহমদ পীর ও উবায়দুর রহমান সুজা। তারা এই নতুন প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং তরুণ উদ্যোক্তাদের সাহসিকতার প্রশংসা করেন।
আছাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে মিলাদ পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের মাহিমা রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া।
ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাঈম হোসেন।
তারা নতুন এই শিক্ষা কেন্দ্রের প্রতি সংহতি প্রকাশ করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ফাহিম আহমদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মোহাম্মদ নাঈম হোসেন, মাওলানা ইসমাইল হোসেন ও জামাল উদ্দিন বেলাল।
আলীনুর হোসেনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জাকারিয়া হোসেন, উবায়দুর রহমান সুজা ও আজমল হুসাইন জামি।
শাহিন আহমদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মকবুল হোসেন, সালিক আহমদ পীর, রনি আহমদ, নাঈম আহমদ ও রেদুয়ানুর রহমান।
প্রতিষ্ঠানের পরিচালক মেহেদী হাসান ফাহিম, শাহিন আহমদ ও আলীনুর হোসেন তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যত লক্ষ্য তুলে ধরেন এবং জগন্নাথপুরবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে মাওলানা আজমল হুসাইন জামির বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।









