জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৮:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / 14
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ২৭ মে সকালে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকির অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান আব্দুল মতিন লাকি,জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন, জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ আব্দুল কাইয়ুম সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকির অর্থায়নে জগন্নাথপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডেও পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এসব ওয়ার্ডে প্রায় ছয় শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং গরুর মাংস পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আব্দুল মতিন লাকি বলেন, “ঈদ সবার জন্য আনন্দের। সমাজের কিছু অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে সেই আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন বলেও তিনি জানান।
















