০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদীনাতুল খাইরী আল ইসলামী উদ্যোগে জগন্নাথপুরে অসহায় পরিবারের মাঝে কোরবানীর গোশত বিতরণ
- Update Time : ০৮:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / 2
স্টাফ রিপোর্টারঃ-
মাদীনাতুল খাইরী আল ইসলামী কর্তৃক ২০২৬ সালের ঈদের ২য় দিনের কোরবানির কার্যক্রম সফলভাবে সম্পন্ন কর হয়েছে।
আজ শুক্রবার (২৯ মে) ঈদুল আযহার ২য় দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের মাদীনাতুল উলুম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসায় মাদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে ১০টি গরু ও ৫টি ছাগল কোরবানী করা হয়।
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কোরবানী প্রজেক্টের শুভ উদ্বোধন করেন মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
উদ্বোধন শেষে জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার সুবিধাবঞ্চিত কয়েকশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদীনাতুল খাইরী আল ইসলামীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
















