বিএনপি নেতা এম এ সাত্তার বাফুফে আন্তর্জাতিক উপদেষ্টা নির্বাচিত হওয়ায় জগন্নাথপুরে সংবর্ধনা প্রদান
- Update Time : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 1
স্টাফ রিপোর্টারঃ-
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি এম এ সাত্তার বাফুফের আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারর্শিপ ডেভলাপমেন্ট বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হওয়ায় জগন্নাথপুরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যােগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের মাহিমা রেষ্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ বাফুফের আন্তর্জাতিক উপদেষ্টা এম এ সাত্তারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর রাজনৈতিক সাফল্য কামনা করেন।
পরে প্রতিনিধি দলটি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাফুফের আন্তর্জাতিক সম্পর্ক পার্টনারর্শিপ ডেভলাপমেন্ট বিষয়ক উপদেষ্টা এম এ সাত্তার।
বিএনপি নেতা মো. শফিজুল ইসলামের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তুখোড় ছাত্রনেতা মহি উদ্দিন বাবলু।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আজমত মিয়া, মিরপুর ইউপি সদস্য নেওয়ার হোসাইন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমেদ, মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্বাছ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা জয়নুল হক জয়,
জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জুয়েব হোসাইন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদল নেতা শাহ মামুন সিদ্দিকী, মিরপুর ইউনিয়ন যুবদল নেতা কাজল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা জুবায়ের হাসান প্রমুখ।
বক্তারা বলেন, এম এ সাত্তারের আন্তর্জাতিক পর্যায়ে এ অর্জন দেশের ক্রীড়া ও প্রবাসী বাংলাদেশিদের জন্য গৌরবের বিষয়। তারা তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সালাত মিয়া, সেলিম মিয়া, মাখন মিয়া, আহাদ মিয়া কামাল মিয়া জাকির আহমেদ কাওছার মিয়া রিয়াদ আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ###









