০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মুহিত মিয়ার সমর্থনে সাংবাদিক সম্মেলন

  • Update Time : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 22

স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী  যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ২০ জুন  দুপুরে কলকলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে মোহাম্মদপুর গ্রামে চেয়ারম্যান প্রার্থী  আলহাজ্ব মুহিত মিয়ার বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুহিত মিয়া বলেন, আমি ইউনিয়নের মানুষের সেবা করতে আগামী নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছি।

তিনি বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, রাস্তা, বাসস্থানসহ সর্বোপরি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।  তিনি বলেন প্রয়োজনে আমার নিজের সম্পদ বিক্রি করে হলেও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।  তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এলাকার বিশিষ্ট মুরব্বী ছইল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন  মো. নুরুল হক,  ডাঃ সজ্জাদুর রহমান, রুস্তুম  আলী, সরদার আব্দুল মানিক,  মাহমুদ আলী,  ফঠিক মিয়া, মানিক মিয়া, মন্নান মিয়া, আকিক মিয়া, ফজর আলী, সুহেল আহমদ, আব্দুল হামিদ,   সানোয়ার আলী পীর, শামসুল আলম, আকবর হোসেন,  ডাঃ মনির আহমদ,  অবনি শুক্লাবৈধ। পরে মোনাজাত পরিচালনা করেন সানোয়ার আলী পীর ।

সম্মেলনে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন তাদের বক্তব্যে আলহাজ্ব মুহিত মিয়াকে সমর্থন দেন এবং আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  এসময় কলকলিয়া ইউনিয়নের পূর্বাঞ্চলের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। ####

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মুহিত মিয়ার সমর্থনে সাংবাদিক সম্মেলন

Update Time : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬