০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে রহমান ফিলিং স্টেশনের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী
- Update Time : ০৯:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 18
স্টাফ রিপোর্টারঃ-
পাগলা- জগন্নাথপুর – আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতু সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুমা রানীগঞ্জ সেতু সংলগ্ন সাজিদ উল্ল্যাহ মার্কেটের পাশে ভাই ভাই পয়েন্টে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে রহমান ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়।
রহমান ফিলিং স্টেশনের প্রোপাইটর হাজী মোহাম্মদ লতিফুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।
রহমান ফিলিং স্টেশনের প্রোপাইটর মোহাম্মদ লতিফুর রহমান তার বক্তব্যে উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী । ###












