০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তিন্নি রানী দাস

  • Update Time : ১০:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 12

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে শান্তিগঞ্জ উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কামাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তিন্নি রানী দাস।

তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। বর্তমানে তিন্নি হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

তিন্নি রানী দাস জানায়, তার ভবিষ্যৎ লক্ষ্য ডাক্তার হয়ে মানুষের কল্যাণে কাজ করা। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

এই সাফল্যে তিন্নির পরিবার সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানান। তারা বলেন, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে তিন্নি যেন আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তিন্নি রানী দাস

Update Time : ১০:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬