০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন: ১১ দফা দাবি পেশ

  • Update Time : ০৬:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 15

আয়াত উল্ল্যাহ,ঢাকা:
ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণ’ শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক মুহাম্মদ শফীউল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মেসবাহ উদ্দিন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব এডভোকেট মো. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব এডভোকেট মো. আব্দুল আওয়াল।
মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাশয় দখল-ভরাট, এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই ঢাকা শহর অচল হয়ে পড়ে। জনগণের এই চরম দুর্ভোগ দূর করতে নেতৃবৃন্দ অবিলম্বে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়নের জোর দাবি জানান।
কর্মসূচি থেকে ঢাকার জলাবদ্ধতা চিরতরে দূর করতে দলের পক্ষ থেকে ১১ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। দাবিগুলো হলো:
১.জলাবদ্ধতা দূরীকরণকে জাতীয় অগ্রাধিকারমূলক ঘোষণা করতে হবে।
২.আধুনিক, টেকসই ও বিজ্ঞানভিত্তিক মাস্টারপ্ল্যান অনুযায়ী কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
৩.সকল খাল, জলাশয় ও প্রাকৃতিক পানির নিষ্কাশন পথ উদ্ধার ও দখলমুক্ত করতে হবে।
৪.বর্ষা মৌসুম শুরুর আগেই ড্রেন ও নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
৫.জলাবদ্ধতাপ্রবণ এলাকায় স্থায়ী সমাধানমূলক প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৬.বৃষ্টির পানি সংরক্ষণ (Rainwater Harvesting) ও দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা জোরদার করতে হবে।
৭.ড্রেনেজ ব্যবস্থার তদারকি ও রক্ষণাবেক্ষণে কঠোর আইন প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
৮.সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজউক ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
৯.ড্রেন বা নর্দমায় ময়লা-আবর্জনা ফেলা প্রতিরোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে।
১০.প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম ও অপচয় বন্ধে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১১.নাগরিকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত মহানগরী গড়ে তুলতে হবে।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই স্মারকলিপি হস্তান্তরের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন: ১১ দফা দাবি পেশ

Update Time : ০৬:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬