০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট্ট ইসরার মানবিকতায় মুগ্ধ জগন্নাথপুর

  • Update Time : ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 11

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের মাত্র ছয় বছরের শিশু ইসরা ফারুকের ভালোবাসা ও অর্থায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিরিয়ানি ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইসরা ফারুক যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডের ‘ফ্ল্যাশ লে কমিউনিটি প্রাইমারি স্কুল’-এর ছাত্রী। সে প্রখ্যাত শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুহেব আহমেদ তালুকদারের নাতনি। দূর প্রবাসে থেকেও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আধুনিক সুযোগ-সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত শিক্ষা ও ভর্তি ফি প্রদানের উদ্যোগ দেখে মুগ্ধ হয় ছোট্ট ইসরা। এরপর নিজ উদ্যোগে ও অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিরিয়ানির আয়োজন করার ইচ্ছা প্রকাশ করে সে।

মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ ল্যাঙ্গুয়েজ একাডেমির উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ্ ফুজায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আক্তার। পরে হামদ ও নাত পরিবেশন করেন আয়শা আক্তার ফাহমিদা।

সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী শাহ্ তাহসীন আহমদ।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মো. রায়হান উদ্দিন, আবুল কাশেম, মো. ফারুক হোসেন, মো. পারভেজ মিয়া, সুরাইয়া ইসলাম ও মো. শাফায়াত উল্লাহ।

অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। সুদূর প্রবাস থেকে ৬ বছরের এক শিশুর এমন মানবিক উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সবাই ইসরা ফারুকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের সমাপনীতে সভাপতির বক্তব্য দেন প্রধান শিক্ষক শামসুদ্দোহা। পরে মোনাজাত শেষে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

ছোট্ট ইসরার মানবিকতায় মুগ্ধ জগন্নাথপুর

Update Time : ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬