১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসি সদস্যদের সম্মাননা স্মারক প্রদান

  • Update Time : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 10

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।

রোববার ৯ আগস্ট বিকাল ৩টায় রাজধানীর ইউজিসি ভবনে কমিশনের মাননীয় সদস্যদের সাথে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজার সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে পবিপ্রবির পক্ষ থেকে ইউজিসির মাননীয় সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মোঃ মেহেদী হাসান, অধ্যাপক ড. মো: আসলাম হোসেন ও অধ্যাপক ড. মাছুমা হাবিবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা স্মারক প্রদান করেন পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে পবিপ্রবি ভিসি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম দ্রুত প্রণয়ন, প্রয়োজনীয় জনবল অনুমোদন এবং অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ইউজিসির সহযোগিতা কামনা করেন। জবাবে ইউজিসি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ইউজিসি সদস্যদের সম্মাননা স্মারক প্রদান

Update Time : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬