০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তিতে সাফল্য, উল্লাপাড়ায় ৫০ শিক্ষার্থী সংবর্ধিত

  • Update Time : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 18

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন। তারা এই সাফল্যকে বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

প্রাথমিক বৃত্তিতে সাফল্য, উল্লাপাড়ায় ৫০ শিক্ষার্থী সংবর্ধিত

Update Time : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬