১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় বসবাসরত বিশ্বনাথ উপজেলাবাসীর বনভোজন অনুষ্ঠিত

  • Update Time : ১০:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 10

বিশ্বনাথ প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কানাডায় বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলাবাসীর বনভোজন সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডার উদ্যোগে গত ১০ আগস্ট টরেন্টোর টেইলর ক্রিক পার্কে অনুষ্ঠিত বনভোজনে কানাডায় অবস্থানরত বিশ্বনাথের কয়েক শতাধিক নারী-পুরুষ স্বপরিবারে অংশগ্রহন করেন। নবীন-প্রবীণদের মিলন মেলায় পরিণত হয় পিকনিক। এযেন কানাডার বুকে এক টুকরো বিশ্বনাথ। বনভোজন উপলক্ষে দৃষ্টিনন্দন সাজে সাজানো হয় পার্ক। প্রায় ৫০ বছর ধরে কানাডায় বসবাসকারী প্রবীণেরা এই প্রথম বারের মতো বিশ্বনাথবাসীর পিকনিকে অংশ নিতে পেরে আনন্দিত। তারা বলেন, প্রায় ৫০ বছরের চেয়েও বেশী সময় যাবৎ বিশ্বনাথের মানুষ কানাডাতে বসবাস করে আসলে ইতিপূর্বে বিশ্বনাথবাসীর উদ্যোগে কোন সংগঠন প্রতিষ্ঠা কিংবা কোন পিকনিক আয়োজন করা সম্ভব হয়নি। এই অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের তরুণরা। এজন্য আমরা গর্বিত ও আনন্দিত। বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র পিকনিক একটি স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। এটি বিশ্বনাথবাসীর জন্য গৌরবের বিষয়। এই সংগঠনের কায্ক্রম এগিয়ে নিতে পাশে থেকে সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন প্রবীণরা। পিকনিকে অংশগ্রহনকারীদের জন্য বালিশ বদল, হাড়ি ভাঙা, রশিটান ও ফুটবল সহ খেলাধুলার বিভিন্ন ইভেন্ট রাখা হয়। বৃষ্টি উপেক্ষ করে এতে অংশ নেন আগতরা। পিকনিক আয়োজনে মুগ্ধ হয়ে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডার সফলতা কামনা করেন অংশগ্রহনকারী কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা প্রতিষ্ঠার শুরুতেই দৃষ্টিনন্দন সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করে টরন্টোর বাঙালি কমিউনিটিকে চমক দেখিয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস। সংগঠনের আহ্বায়ক আরমান আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন আহমদ সাগর ও সদস্য মোসাদ্দিক হোসাইন-এর যৌথ সঞ্চালনায় পিকনিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্কারবো সাউথ-ওয়েস্ট (২০ নং ওয়ার্ড) সিটির কাউন্সিলর পারথি কান্দাভেল, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বিশ্বনাথের কৃতি সন্তান হাজী এলখাছ আলী, আবুল হোসেন আলী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক আখলাক হোসেন, বিশ্বনাথের কৃতিসন্তান যতীন্দ্র মোহন দাস, রিয়েলেটর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টোর সভাপতি এবাদ চৌধুরী, নির্বাহী সহ সভাপতি মেহেদী শরীফ মারুফ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনে জিটিএ ইনক’র সভাপতি খছরুজ্জামান চৌধুরী দুলু, সিনিয়র সহ সভাপতি মুহিব খান, সাধারণ সম্পাদক এম আর আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনক আব্দুর রহমান খালেদ, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডার আহ্বায়ক কমিটির সদস্য হাসমত আলী, শাহিন আহমদ, শংকর চন্দ্র দাস, মজলু মিয়া, সুজন মিয়া, সদস্য বাবর মিয়া ও আমেরিকা প্রবাসী ফাহিম আহমদ। পিকনিকে প্রবীণ কমিউনিটি নেতা জয়নুল হক, ওয়াহিদ আলী, নিজাম এনায়েত হোসাইন, বিশ্বনাথের কৃতিসন্তান বেলায়েত হোসেন রিপন, মইনুদ্দিন আলী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন টরন্টোর সভাপতি আ ন ম ইউসুফ, টরেন্টো সিটি কাউন্সিলর প্রার্থী সাইফুল হক লায়েক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টোর সহ সভাপতি আব্দুল কালাম বোরহান, আমজাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সহ ক্রীড়া সম্পাদক তানিম ইকবাল চৌধুরী, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক’র ডিরেক্টর সামছুল ইসলাম, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান জুয়েল, সহ অর্থ সম্পাদক মাহফুজুল হক রাজু, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরেন্টোর সাবেক সভাপতি দেওয়ান গফরান চৌধুরী, বর্তমান সহ সভাপতি সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল আহমদ, হবিগঞ্জ এসোসিয়েশন অব কানাডার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান মুহাম্মদ ফয়সাল, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি টরেন্টোর সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, ওসমানীনগর-বালাগঞ্জ অ্যাসোসিয়েশন টরেন্টোর সভাপতি কোহিনূর তানভীর, ছাতক অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট এসোসিয়েশন অব টরেন্টোর সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, কানাডা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি সুহেল আহমদ, সিলেট প্রতিদিন ২৪ এর সম্পাদক সাজলু লস্কর, বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দনহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজন সফল করায় বিশ্বনাথবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডার নেতৃবৃন্দ। তারা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

কানাডায় বসবাসরত বিশ্বনাথ উপজেলাবাসীর বনভোজন অনুষ্ঠিত

Update Time : ১০:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬