০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের সৈয়দপুর নোয়াপাড়া গ্রামের সন্তান আয়ান যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইন্জিনিয়ারিং-এ ভর্তির সুযোগ পেয়েছেন

  • Update Time : ১২:৪৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 16

বিশেষ প্রতিনিধিঃ
‎যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী বংশদ্ভূত আয়ান এ-লেভেল (এ- লেভেলl) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। এই সাফল্য শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং পুরো এলাকার জন্যই বয়ে এনেছেন দারুণ গর্ব ও আনন্দ।

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন কারী আয়ান জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর নোয়াপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ওলি আহমেদ রুনু ও আসমিনা বেগমের আদরের সন্তান।

আয়ান এ-লেভেলে অসাধারণ সাফল্য অর্জন করায় ব্রিস্টল ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইন্জিনিয়ারিং-এ ভর্তির সুযোগ পেয়েছেন।

‎প্রকাশিত ফলাফলে দেখা যায় Further Mathematics— A , Mathematics—-A, Physics—A এবং Chemistry—A তে দারুণ ফলাফল করেছে। ৪টি বিষয়েই কৃতিত্বের সাথে ‘A’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

‎তার এই অভাবনীয় ফলাফলের সুবাদে সে ইংল্যান্ডের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ব্রিস্টল (University of Bristol)-এ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (রকেট ও বিমান প্রকৌশল) বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। উলেখ্য, বর্তমানে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পূর্ণাঙ্গভাবে পড়াশোনার সুযোগ না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে আয়ানের এই অর্জন বিশেষ গুরুত্ব বহন করছে। সব ঠিক থাকলে, পরিবারের মধ্যে তিনিই হতে যাচ্ছেন প্রথম অ্যারোস্পেস প্রকৌশলী।

‎সন্তানের এই গৌরবময় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে আয়ানের গর্বিত পিতা ওলি আহমেদ রুনু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  স্মৃতিচারণ করে বলেন—আজ ছেলের এই সাফল্য আমাকে ১৯৭৮ সালে আমার প্রয়াত বাবার আনন্দের কথা মনে করিয়ে দিচ্ছে। তখন আমার বড় ভাই, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমেদ রানু (তৎকালীন জগন্নাথপুর থানায় ৩য় স্থান) এসএসসি-তে অসাধারণ ফলাফল অর্জন করেছিলেন। বাবাকে হাটে-পথে সবাই ভাইয়ের ভালো ফলাফলের খবর দিয়ে অভিনন্দন জানাচ্ছিলেন। আজ এত বছর পর ছেলের এই সাফল্যের মুহূর্তে বাবার সেই আনন্দ ও গর্বিত মুখের স্মৃতি বারবার চোখে ভাসছে। একজন পিতা হিসেবে সন্তানের সফলতায় এই আনন্দ কতটা গভীর, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।

‎পরিবারের পক্ষ থেকে আয়ানের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাকে জ্ঞান, প্রজ্ঞা ও সততার সাথে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ভবিষ্যতে মানবজাতি ও দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। জটুডে/ এহাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরের সৈয়দপুর নোয়াপাড়া গ্রামের সন্তান আয়ান যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইন্জিনিয়ারিং-এ ভর্তির সুযোগ পেয়েছেন

Update Time : ১২:৪৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬