৭০০ শিক্ষার্থী পেলো বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষ
- Update Time : ১২:৪৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 11

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট:
বাগেরহাটের রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করেছে স্কুল কর্তৃপক্ষ।
রবিবার (১৬ আগষ্ট) দুপুরে প্রধানমন্ত্রীর ঘোষণা “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে প্রায় ৭০০ শিক্ষার্থীর মাঝে বৃক্ষ বিতরন করা হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা বনায়নে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সবুজায়নে অগ্রনী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ হালিম শেখ, শেখ শাহিনুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ মোশারেফ হোসেন, মাওঃ নাজিমুদ্দিন, বিপ্লব বাওয়ালী, জাহানারা খাতুন, লিপিকা রায় সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্ট গুনিজনেরা।



















