১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃতি শিক্ষার্থীদের পাশে সোনাপুর চ্যারিটি গ্রুপ

  • Update Time : ০৬:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 14

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’-এর পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান-এর পক্ষ থেকে উপজেলার মুন্সিরগাঁও পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি পিএমসি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, বাদ জোহর বিদ্যালয়ের কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, ডায়েরি ও কলম উপহার দেওয়া হয়।

স্কুলের সহকারী শিক্ষক জুলফিকার আলী-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম মিয়া।

তিনি সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে লামাকাজী ইউনিয়নে সোনাপুর চ্যারিটি গ্রুপ সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তারা বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে বই, খাতা, কলম, নগদ অর্থ সহায়তা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে।

তিনি আরও বলেন, ইউনিয়নের দরিদ্র ছাত্র-ছাত্রীরা যাতে অর্থের অভাবে লেখাপড়া থেকে ঝরে না পড়ে এবং তারা যেন উচ্চ শিক্ষা অর্জন করে এলাকার একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এলাকার উন্নয়ন ও সুনাম বৃদ্ধি করে – সেই লক্ষ্যে প্রতি বছর কয়েক লক্ষ টাকা ব্যয় করছে সোনাপুর চ্যারিটি গ্রুপ।

গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের পরিশ্রম, অর্থ ব্যয় ও এলাকার উন্নয়নে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের কার্যক্রম আরও বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশিকান্ত, সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাব ও চ্যারিটি গ্রুপের সদস্য মাওলানা ফারুক আহমদ, চ্যারিটি গ্রুপের সদস্য তারেকুল ইসলাম, এখলাছুর রহমান ও মিজানুর রহমান।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান, নাসরিন খাতুন, সুহেল মিয়া, জাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, নজরুল ইসলাম ও ফাহমিদা আক্তার ইভা, সাংবাদিক আক্তার হোসেন সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কৃতি শিক্ষার্থীদের পাশে সোনাপুর চ্যারিটি গ্রুপ

Update Time : ০৬:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬