১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

  • Update Time : ০৬:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 12

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঠনায় জড়িত থাকার অভিযোগে দুইজন চোরাকারবারীকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে রাস্তার পাশে দাড়াঁনো একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি ওজনের ১১০টি বস্তা ফুচকা জব্দ করা হয় এবং যা ওজনে ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা হবে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা এবং কাভার্ডভ্যানের মূল্যে ৫০ লাখসহ মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এ সময় আটককৃত দুজন হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যেকোন ধরনের অপরাধ এবং চোরাচালান নিয়ন্ত্রনে আমাদের এসপি মহোদয়ের কড়া নির্দেশে আমরা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

Update Time : ০৬:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬