০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত

  • Update Time : ০২:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা সফরে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানিয়েছে রংপুর রেঞ্জ ও ঠাকুরগাঁও জেলা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর উপলক্ষে নির্ধারিত স্থানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ এবং ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নির্ধারিত স্থানে গার্ড অব অনার প্রদানকালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও জেলা সফর নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রংপুর রেঞ্জ পুলিশ ও ঠাকুরগাঁও জেলা পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরস্থল, গুরুত্বপূর্ণ পয়েন্ট, চলাচলের পথসহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন নিরাপত্তা পয়েন্টে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব ও প্রস্তুতি তদারকি করেন। রাষ্ট্রপতির চলাচলের পথ এবং সফরস্থল ঘিরেও নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরের রাষ্ট্রীয় মর্যাদা, নিরাপত্তা ও প্রটোকল যথাযথভাবে নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সফরটি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত

Update Time : ০২:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬