০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন

  • Update Time : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 14

স্টাফ রিপোর্টার:

কাবাডির মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালীগঞ্জের শিক্ষার্থী জারিন তাসনিম। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর ৫৩তম আসরে কাবাডি ইভেন্টে অংশ নেয় মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী জারিন তাসনিম। ঢাকা শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় নিজের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখে সে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জারিন।

পরে তার হাতে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন সনদপত্র তুলে দেন শাহ্ আলী থানা ক্রীড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

জারিনের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীরা তার ভবিষ্যৎ আরও বড় সাফল্য কামনা করেছেন।

জারিন তাসনিম জানায়, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া তার জন্য গর্বের ও আনন্দের। ভবিষ্যতে কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম বয়ে আনতে চায় সে।

Please Share This Post in Your Social Media

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন

Update Time : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬