০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

  • Update Time : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 21

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুনের ডেঙ্গু আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া কামনা করেছেন।

এদিকে খুলনায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

Update Time : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬