০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি ‘কালোমাটি’,সাশ্রয় হচ্ছে খরচ, রক্ষা পাচ্ছে বনজসম্পদ

  • Update Time : ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 20
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত পঙ্‌ক্তি—‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।’ কবির এই কথার যেন বাস্তব প্রতিফলন ঘটেছে নেত্রকোনার হাওরাঞ্চলে। হাওরের নিচু জমি ও নদীর তলদেশ থেকে পাওয়া কয়লাসদৃশ একধরনের কালোমাটি এখন দরিদ্র মানুষের কাছে হয়ে উঠেছে বিকল্প জ্বালানির অন্যতম উৎস। এই মাটি প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। এতে একদিকে যেমন পরিবারের জ্বালানি খরচ কমছে, অন্যদিকে গাছপালা ও বনজসম্পদ রক্ষায়ও ভূমিকা রাখছে।
সরেজমিনে দেখা যায়, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ এই কালোমাটি সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি হিসেবে পরিচিতি পাওয়া এই মাটি স্থানীয় দরিদ্র ও শ্রমজীবী নারী-পুরুষের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
এ বিষয়ে নেত্রকোনা অঞ্চলের পরিবেশ ও জলবায়ু নিয়ে গবেষণাকারী বেসরকারি সংস্থা বারসিকের (BARCIK) আঞ্চলিক সমন্বয়কারী মো. আহিদুর রহমান বলেন, কালোমাটি বনজসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জানা যায়, হাওরের বিল, পতিত জমি, নিচু এলাকা এবং নদীর পানির নিচে এই কালোমাটি পাওয়া যায়। প্রতি বছর শুকনো মৌসুমে বৃষ্টিপাত না হলে স্থানীয় বাসিন্দারা মাটি সংগ্রহ করেন। খালিয়াজুরী উপজেলার ধনু ও ধলাই নদীর তীরসহ বিভিন্ন নিচু এলাকায় এ মাটির সন্ধান পাওয়া যাচ্ছে। অনেক পরিবার বিকল্প জ্বালানি হিসেবে এটি ব্যবহার করছে। কেউ কেউ মাটি সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা বছরের জন্য মজুত করছেন। আবার অনেকে বাজারজাত করে বাড়তি আয় করছেন।
স্থানীয়দের তথ্যমতে, শুকনো নদী ও হাওরের তলদেশে প্রায় সাত থেকে ১০ ফুট গভীরতায় এই কালোমাটি পাওয়া যায়। নদী কিংবা হাওর থেকে সংগ্রহের পর মাটি প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে জ্বালানি উপযোগী করা হয়। এ কাজে প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগে। প্রক্রিয়াজাত এক মণ কালোমাটি দিয়ে একটি পরিবারের প্রায় এক সপ্তাহের রান্নাবান্না করা সম্ভব।
হাওরাঞ্চলে এই কালোমাটিকে কেন্দ্র করে একধরনের জ্বালানি বাজারও গড়ে উঠছে। সাশ্রয়ী, সহজলভ্য এবং কাঠসহ অন্যান্য জ্বালানির তুলনায় দীর্ঘক্ষণ জ্বলার কারণে দিন দিন এর চাহিদা বাড়ছে। স্থানীয়দের দাবি, কালোমাটির ব্যবহার বাড়ায় রান্নার জ্বালানি হিসেবে গাছের ডালপালা ও কাঠের ওপর নির্ভরতা কমছে। ফলে গাছপালা ও বনজসম্পদ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে এই বিকল্প জ্বালানি।
খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা, গোবিন্দডোবা ও রোয়াইল হাওরের কয়েকজন বাসিন্দা জানান, প্রতিবছর হাওরের নিচু জমিতে সাত-আট হাত পর্যন্ত মাটি খুঁড়ে কালোমাটি উত্তোলন করেন তাঁরা। পরে তা প্রক্রিয়াজাত করে সারা বছরের রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করেন।
স্থানীয় গৃহিণী বেগম বানু বলেন, ‘আগে রান্নার কাজে গাছের ডালপালা কেটে ব্যবহার করতাম। এখন কালোমাটি পাওয়ায় আর গাছ কাটতে হয় না।’
স্থানীয় বাসিন্দা কামাল মিয়া বলেন, ‘আমাদের এলাকায় নদী ও হাওরের নিচু জায়গায় কিছুটা মাটি খুঁড়লেই কালোমাটি পাওয়া যায়। এগুলো প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে প্রায় সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এতে আগুনও ভালো হয়, ধোঁয়া হয় না। রান্না করা তরিতরকারিতেও কোনো গন্ধ থাকে না।’
জগন্নাথপুর গ্রামের আকলিমা আক্তার সখী জানান, কালোমাটি দিয়ে রান্নার জন্য লোহার রড দিয়ে নেটজালের মতো বিশেষ ধরনের চুলা তৈরি করতে হয়। রান্না শেষে ছাই চুলার নেটের নিচে পড়ে থাকে। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও তেমন ঝামেলা পোহাতে হয় না।
স্থানীয় বাসিন্দাদের মতে, কালোমাটির ব্যবহার বাড়লে রান্নার জ্বালানি হিসেবে গাছপালার ওপর চাপ কমবে এবং বনজসম্পদ সংরক্ষণে সহায়ক হবে। তাঁদের দাবি, এই মাটি পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে না। তবে এর পরিবেশগত প্রভাব ও দীর্ঘমেয়াদি উপযোগিতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে বৈজ্ঞানিক জরিপ ও প্রয়োজনীয়তা নিরূপণ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সম্ভাব্যতা যাচাই করে কালোমাটিকে সাশ্রয়ী বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহারের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি ‘কালোমাটি’,সাশ্রয় হচ্ছে খরচ, রক্ষা পাচ্ছে বনজসম্পদ

Update Time : ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬