১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠইর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী নুরের সমর্থনে মতবিনিময় সভা

  • Update Time : ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 3
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

একে মিলন, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জ সদর উপজেলার ৯নং কাঠইর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. আলী নুরের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে ইউনিয়নের কলাইয়া গ্রামে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভা হয়।

প্রবীণ মুরব্বি অমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান প্রার্থী মো. আলী নুর, আব্দুল মতিনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় কলাইয়া গ্রামের বাসিন্দারা প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সিদ্ধান্ত নেন। পাশাপাশি পার্শ্ববর্তী ছয়টি গ্রামের মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে উপস্থিত গ্রামবাসীরা একমত পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

কাঠইর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী নুরের সমর্থনে মতবিনিময় সভা

Update Time : ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬