০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

  • Update Time : ১০:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 11
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, দুস্থ নারী এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে অনুদান ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপজেলা পরিষদের নতুন গেট নির্মাণকাজ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কারিগরি সহযোগিতায় অফিসার্স ক্লাব নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অর্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

Update Time : ১০:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬