০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

  • Update Time : ১১:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 15
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

পঞ্চগড় প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল। দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত জটিলতা থেকে ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত হয়ে বর্তমানে তার দুটি কিডনিই কার্যক্ষমতা হারিয়েছে। জীবন বাঁচাতে জরুরি হয়ে পড়েছে কিডনি প্রতিস্থাপন। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।
এ রহমান মুকুল চ্যানেল আইয়ের শুরু থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দৈনিক জনকণ্ঠেরও স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। তিনিরজেলার একজন সুপরিচিত সাংবাদিক।
চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি পঞ্চগড়ের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিষ্ঠার সঙ্গে। কিন্তু আজ নিজের জীবন বাঁচানোর লড়াইয়ে আর্থিক সংকটের কারণে অসহায় হয়ে পড়েছেন তিনি।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এ রহমান মুকুল। একপর্যায়ে তার কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। বর্তমানে দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর। রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্বাভাবিক জীবন ফিরে পেতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।
কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতায় এখন চিকিৎসা চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। এমন পরিস্থিতিতে সমাজের মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
৬০ বছর বয়সী সাংবাদিক এ রহমান মুকুলের রক্তের গ্রুপ এবি পজিটিভ (AB+)। তার জীবন বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী মানুষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
যে মানুষটি দীর্ঘদিন ধরে অন্যের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের সহযোগিতার অপেক্ষায়। আপনাদের সামর্থ্য অনুযায়ী সামান্য আর্থিক সহায়তাও তার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত মানবিক উদ্যোগই হয়তো তাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাবে।
আসুন, একজন জ্যেষ্ঠ সাংবাদিকের জীবন বাঁচাতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিই।

যোগাযোগ:
এ রহমান মুকুল
ঠিকানা: চন্দ্রিমা,
পূর্ব জালাসী, পঞ্চগড়

মোবাইল: 01715138309
01712622501

ব‍্যাংক হিসাব নম্বর : 5101202007700001
ব্রাক ব্যাংক, পঞ্চগড় শাখা।

Please Share This Post in Your Social Media

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

Update Time : ১১:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬