গোয়াইনঘাটে জনপ্রতিনিধিদের গ্রীন ইভোল্যুশন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও লবিং কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১১:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 10
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলায় খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়ন করছে দ্য গ্রীন ইভোল্যুশন প্রকল্প।
জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফি এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যার মূল লক্ষ্য হচ্ছে খাদ্য ব্যবস্থার রূপান্তর ঘটানো। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্প এলাকার কৃষকদের সহযোগিতায় জৈব পদ্ধতিকে চাষাবাদ, বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক বর্জন করে নিজেদের উৎপাদিত জৈব সার ও জৈব কীটনাশক প্রয়োগে চাষাবাদে সহযোগিতা করছে। কর্ম এলাকার বিভিন্ন কার্ক্রমের মধ্যে রয়েছে জৈব চাষাবাদ, জৈব সার ও কীটনাশক তৈরি ও বিক্রি, প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, কৃষক মাঠ স্কুল, ক্লাইমেট স্মার্ট নার্সারি স্থাপন, উৎপাদিত নিরাপদ পণ্যের প্রক্রিয়জাতকরণ ও বাজারজাত করণ ইত্যাদি।
বৃহস্পতিবার (২৬) নভেম্বর প্রকল্প এলাকায় গ্রীন ইভোল্যুশন প্রকল্পের কাযর্ক্রম সরেজমিনে ঘুরে দেখেন গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি দল প্রকল্পের কয়েকটি কর্ম এলাকা পরিদর্শন করেন।
তারা প্রকল্পের গৃহীত এসব কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং খুবই ভালো উদ্যোগ বলে জানান। এসময় তারা বলেন যে ”তাদের এলাকায় এসব কাজ করে কৃষকগণ একদিকে যেমন লাভবান হচ্ছেন অন্যদিকে একটি সুস্থ সমাজ গড়তে কাজ করে যাচ্ছেন। কৃষকদের সাথে কথা বলে তারা কাযর্ক্রমের ভূয়সী প্রসংশা করেন। বাজার থেকে ক্ষতিকর রাসায়নিক সার ও কীনটাশক না কিনে কৃষকগণ নিজেরাই জৈবভাবে এগুলো উৎপাদন করাতে তারা কৃষকদের ধন্যবাদ জানান। তারা বলেন আগে আমরা রাসায়নিক সার ব্যবহার করে বেশি ফলন পেলেও এই অতিরিক্ত ফলনের টাকা আমরা রোগ ব্যধির চিকিৎসায় খরচ করছি। অথচ জৈবসার প্রয়োগ করে বিষমুক্ত ফসল আমাদের এসব সমস্যা থেকে রেহাই দেয়। এতে আমাদের পরিবেশ ভাল থাকছে, জমির উর্রাশক্তি নষ্ট হচ্ছে না এবং ভাল ও নিরাপদ খাবার পাওয়া যাচ্ছে।
লবিং কর্মশালায় প্রকল্পের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত ও মারাত্নাক ক্ষতিকারক কীটনাশক স্থানীয় বাজার থেকে দূর করার জন্য সরকারের মনিটরিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এলাকার কৃষির একটি বড় সমস্যা সেচ সংকট। তারা আশা করেন জনপ্রতিনিধিগণ তাদের বিভিন্ন সভায় ও পঞ্চবাষর্কী পরিকল্পনায় এসব বিষয় তুলে ধরবেন এবং সমাধানের উদ্যোগ নিবেন এবং উপজেলার মিটিংএ বিষয়টি উত্থাপন করবেন। জনপ্রতিনিধিগণ কৃষকদের এসব কথা মনযোগসহকারে শুনেন এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন সভায় ও পরিকল্পনায় অনর্ভুক্তিকরণের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন। । উক্ত লবিং কর্মশালায় ইউপি প্রতিনিধিগণ প্রতিটি গ্রামে নিষিদ্ধ ঘোষিত কীটনাশক নিয়ে সচেতনতামূলক সভা করবেন এবং সভাটি অনলাইনে লাইভ এর মাধ্যমে প্রচার করবেন। এছাড়া বাজারের যেসব দোকানে নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক বিক্রি করা হচ্ছে তাদের কে মনিটরিং করার যথাযথ উদ্যোগ গ্রহনে নির্বাহী অফিসার এর কার্যালয়ে একটি স্মারক লিপি জমা দিবেন।



















