০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকায় ইমামের উপর হামলা

  • Update Time : ০৭:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
  • / 1376

জগন্নাথপুরটুডে ডেস্ক:
ভোর রাতে মসজিদের মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকায় ঘুমের ব্যাঘাত হওয়ায় ক্ষুব্ধ হয়ে ইমামকে পিটিয়ে আহত করেছে মোশারফ নামে প্রবাস ফেরৎ যুবক । ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।স্থানীয়রা জানায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ মাসুম (৩০) শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সেহরি খাওয়ার জন্য ডাকেন।

ভোর সাড়ে ৩ টায় ইমাম খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় মসজিদের পূর্ব পাশের বাড়ির আব্দুল বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের উপর হামলা চালায়। ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম জানান, গত ৬/৭ মাস পূর্বে সহকারী ইমাম হিসেবে মোঃ মাসুমকে নিয়োগ দেয়া হয়। পবিত্র রমজান মাসে সেহরির সময় মাইকে ডেকে লোকজনদের জাগিয়ে দেয়ার জন্য ইমাম কে বলা হয়েছিল।

শুক্রবার ভোর রাতে ইমাম ঘুম থেকে উঠার জন্য মাইকে ডাকতে থাকেন। এসময় মসজিদের পাশের বাড়ির মোশারফ নামে এক যুবক ইমাম সাহেবকে মারধর করে। মোশারফ গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাা নেয়া হবে।

জগন্নাথপুরটুডে-২০-০৫-২০১৮/টিএটি.

Please Share This Post in Your Social Media

মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকায় ইমামের উপর হামলা

Update Time : ০৭:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮