যুক্তরাজ্যে আওয়ামী লীগের প্রতিষ্টা বার্ষিকীর সভায় বক্তরাঃ আওয়ামী লীগ ছাড়া অন্য কারো হাতে বাংলাদেশ নিরাপদ নয়
- Update Time : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
- / 752
জুবায়ের আহমদ, লন্ডন সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। রবিবার ২৩ জুন পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এক মাত্র আওয়ামী লীগই পারে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে ও দেশের মানুষকে সুখে শান্তিতে রাখতে। জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন উন্নয়নের মহা জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ঐক্ষ্যবদ্ধভাবে কাজ করে যেতে দলিয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন,অধ্যাপক আবুল হাসেম, শামসুদ্দিন মাস্টার, হরমুজ আলী, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন দলের নেতাদের জন্য নয় রাজনীতি করতে হবে আওয়ামী লীগ এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য জন্য। আওয়ামী লীগের ইতিহাস তরুন পজন্মকে জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধু যেভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন সেভাবে আমাদেরকেও মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কখনও কষ্ট পায় এমন কাজ করা যাবেনা। তিনি দেশে ও প্রবাসে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন আন্তর্জাতিক চক্রান্ত সত্ত্বেও প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এসব চক্রান্তে কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে যেতে কাজ করছেন উল্লেখ করে দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। পরে সাংস্কৃতিক অনুষ্টানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।













