০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর আ.লীগ সহ জেলার ১৪ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষনা

  • Update Time : ০৮:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • / 844

বিশেষ প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সহ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আওতাধীন ১১ উপজেলা, ১টি থানা ও ২টি পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর সম্মেলন শেষ হবে। তবে দিরাই ও জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামূল কবির ইমন সম্মেলনের তারিখ ঘোষণা করেন। মধ্যনগর থানা ৩১ অক্টোবর, শাল্লা উপজেলা ৪ নভেম্বর, বিশ্বম্ভরপুর উপজেলা ৫ নভেম্বর, জগন্নাথপুর উপজেলা ৬ নভেম্বর, জামালগঞ্জ উপজেলা ৯ নভেম্বর, ধর্মপাশা উপজেলা ১০ নভেম্বর, ছাতক উপজেলা ও পৌর ১৬ নভেম্বর, তাহিরপুর উপজেলা ১৭ নভেম্বর, সুনামগঞ্জ সদর ও পৌর ২৩ নভেম্বর, দিরাই উপজেলা ২৪ নভেম্বর, দোয়ারাবাজার উপজেলা ২৫ নভেম্বর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ৩০ নভেম্বর। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উদ্দিন, সিদ্দিক আহমদ, রেজাউল করিম শামীম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাডভোকেট শফিকুল আলম, সৈয়দ আবুল কাশেম, অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর আ.লীগ সহ জেলার ১৪ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষনা

Update Time : ০৮:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯