০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • Update Time : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • / 840

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে জেলাব্যাপী শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার স্থাপনের অংশ হিসাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সদর উপজেলায় স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্ণার।এর নাম দেওয়া হয়েছে ‘শেকড়ের সন্ধানে’। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছে এই কর্ণারে।এতে রাখা হয়েছে বঙ্গবন্ধুর জীবনের নানা পর্যায়ে বেশ কিছু আলোকচিত্র। সকালে এটির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, অ্যাডভোকেট মো.আবুল হোসেন, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ তাঁর বক্তব্যে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুজিববর্ষ পালনের বিভিন্ন উদ্যোগের মধ্যে সুনামগঞ্জে শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার স্থাপনের কর্মসূচি চলছে। এটি বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তাঁর আর্দশ ও চেতনায় এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Update Time : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯