সুনামগঞ্জে গুজব বিষয়ে ধর্মীয় নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:
সম্প্রতি গুজব ও দেশব্যাপী অস্থিরতা বিষয়ে সচেতনতা তৈরীতে সদর উপজেলার ধর্মী নেতৃবৃন্দেকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, তেঘরিয়া মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসাইন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শিক্ষাবিদ ন্যাথালেন এডইন ফেয়ার ক্রস, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফুল মিয়া, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল হাই, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ। সব ধর্মে মানব সেবার কথা বলা হয়েছে জানিয়ে ধর্মীয় নেতারা বলেন, সুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, এই জেলায় সব ধর্মের মানুষ একটা ভ্রাতৃত্ব বোধ নিয়ে সহঅবস্থান করছেন। ধর্মীয় আশ্রয় নিয়ে যাতে কেউ কোন ধরণের গুজব ছড়াতে না পারে সেদিকে লক্ষ রাখতে সবার সহযোগিতা কামনা করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যেকোন ধরণের গজব কেউ রটালে আগে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জানাতে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *