যুবলীগের চেয়ারম্যান পরশ, সাধারণ সম্পাদক নিখিলকে জুবায়েরের অভিনন্দন

লন্ডন প্রতিনিধি::

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির  নব নির্বাচিত চেয়ারম্যান  অধ্যাপক শেখ ফজলে শামস পরশ  ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে অভিনন্দন জানিয়েছেন জুবায়ের আহমদ । যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য ছাত্র লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার বৃহত্তর  পীরের গাওঁ চিতুলিয়া  গ্রামের বাসিন্দা জুবায়ের আহমদ অভিনন্দন বার্তায় বলেন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ ভ্যানগার্ড আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে যুবলীগ সকল অনিয়ম আর অপ রাজনীতির কালো ছায়া জয় করে এগিয়ে যাবে অতীত ঐতিহ্যের আলোকে । দেশে এবং প্রবাসে যুবলীগ আরো শক্তিশালী করতে তাঁদের যোগ্যতা ও মেধা কাজে লাগিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন  এমন   প্রত্যাশা করেন জুবায়ের আহমদ। সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন নেতৃত্ব উপহার দেয়ায় তিনি গণতন্ত্রের মানষকন্যা, বিশ্বনেত্রী, রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার প্রতি ও কৃতজ্ঞতা জানিয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *