শিশু ও নারী কেন্দ্রিক উন্নয়ন ব্যতিরেকে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় ॥জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ

সুনামগঞ্জ অফিস::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন’র সঞ্চালনায় বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কর্মসূচি লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) কর্মসূচির শিশুর উন্নয় ও অধিকার প্রতিষ্ঠায় বিভাগীয় অর্জন ও কার্যকর পদক্ষেপ শীর্ষক বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন যে,’নারী ও শিশু কেন্দ্রিক বিভাগগুলো যদি নিজ নিজ পরিকল্পিত কাজগুলো সঠিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি তাহলে তা এসডিজি-২০৩০ অর্জনের পথে শক্তিশালী ভূমিকা পালন করবে।আমাদের কাজগুলো/বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন অবশ্যই নারী ও শিশু কেন্দ্রিক বিষয়গুলোকে গুরুত্ব দেই।কারণ শিশু ও নারী কেন্দ্রিক উন্নয়ন ব্যতিরেকে কোনভাবেই সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়’।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.হারুন অর রশিদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক, জেলা সমাজসেবার উপ-পরিচালক সুচিত্রা রায়,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.জিল্লুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মন,উপ-পরিচালক পরিসংখ্যান কামাল উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার তাছলিমা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার,বিশ্বম্ভরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সেলিম খান,বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন,এলজিসি জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাস, ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর আজাদুর রহমান আজাদ, সিফরডি উপজেলা কো-অর্ডিনেটর বেলাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *