বিশ্বম্ভরপুরে এলজিসি কর্মসূচির যৌথ মনিটরিং ভিজিট

সুনামগঞ্জ অফিস::
বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কর্মসূচি এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা কর্তৃক বাস্তবায়িত ‘এলজিসি’ কর্মসূচির আওতায় ৩১ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় ও মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে যৌথ মনিটরিং ভিজিট অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার শাখার সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে জেলা থিমেটিক গ্রæপের সদস্যদের সমন্বয়ে উক্ত যৌথ মনিটরিং ভিজিট অনুষ্ঠিত হয়। যৌথ মনিটরিং ভিজিটের মাধ্যমে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ইউনিসেফের এডুকেশন ইন ইমার্জেন্সি তহবিলের মাধ্যমে মেরামত করা এবং বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংযোগ সড়ক ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এলজিসি যৌথ মনিটরিং ভিজিট টিমে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কাসেম, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী জালাল মোর্শেদ রুমী, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, এলজিসি জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাস, , সিফরডি উপজেলা কো-অর্ডিনেটর মোঃ বেলাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *