০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার করোনা ঠেকাতে সৌদিতেও কারফিউ

  • Update Time : ০১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • / 772

ডেক্স নিউজ:
চীনের করোনা ভাইরাস একে একে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে সৌদি আরবেও। আর দেশটির করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবার কারফিউ জারির ঘোষণা দিলো সৌদি বাদশাহ। সোমবার সন্ধ্যা থেকে পুরো সৌদি আরবে কারফিউ জারি করার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

আগামী একুশ দিনের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে বলে এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে রয়েল কোর্ট । রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত সৌদিতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১১ জন। নতুন করে ১১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া খবর পাওয়ার পর বাদশাহ সালমান দেশটিতে কারফিউ জারির ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এবার করোনা ঠেকাতে সৌদিতেও কারফিউ

Update Time : ০১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০