০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২
- Update Time : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / 1266
জগন্নাথপুর টুডে নিউজ :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২জনকে গ্রেফতার করেছে। শনিবার (৯ জুন ) জগন্নাথপুর থানার এ এস আই আফছার আহমদের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ইসমাইলচক গ্রামের লগুজ মিয়ার ছেলে মারুপ মিয়া কে (১৮) গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত মারুপ মিয়া নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মামলা নং-৬৫(৬)-২০১১ইং সালের মামলার পলাতক আসামী। এদিকে একই দিন এস আই গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার পলাতক আসামী রুকুম উল্লার ছেলে লায়েক মিয়াকে (২২) গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের রবিবার (১০ জুন ) আদালতে পাঠানো হয়েছে।
জ.টুডে-১০ জুন২০১৮/বিডিএন










