সাধারণ ছুটির মেয়াদ বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত

জগন্নাথপুর টুডে ডেস্ক::
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণকে ঘরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানা গেছে। জানা গেছে, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটির থাকবে সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে অফিস খুলবে ২৬ এপ্রিল।

প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল ছুটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর পরদিন পয়লা বৈশাখের ছুটি। এবার নতুন করে ছুটির মেয়াদ বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *